উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ।এর মধ্যে সাতকানিয়া ও লোহাগাড়া্য় এগিয়ে রয়েছেন চিব্বাড়ী এম.এ মোতালেব কলেজ। বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড ফলাফল প্রকাশ করেন।
মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া- লোহাগাড়ায় অবস্থিত কলেজগুলোর রেজাল্ট জেনে নিন। সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী এম.এ মোতালে কলেজে পাসের হার ৯৬. ১৫ শতাংশ।জিপিএ ৫ পেয়েছেন দুইজন।সাতকানিয়া সরকারী কলেজে পাসের হার ৭২.২৪ শতাংশ।জিপিএ ৫ পেয়েছেন ২জন। সাতকানিয়া আদর্শ ডিগ্রী কলেজে পাসের হার ৪৫.০২ শতাংশ । আল-হেলাল আদর্শ ডিগ্রী কলেজে পাসের হার ৬৯. ৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েচেন ৫ জন। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে পাসের হার ৪৭. ০৭ শতাংশ। অলি আহমদ বীর বিক্রম কলেজে পাসের হার ৫১.৭১ শতাংশ।
লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজে পাসের হার ৩৫. ১৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন একজন। আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে পাসের হার ৪৪.৪২ শতাংশ। মোস্তফা বেগম গার্লস কলজে পাসের হার ২২.২২ শতাংশ এবং চুনতি সরকারী মহিলা কলেজে পাসের হার ৬৬. ৪৮ শতাংশ।
