লোহাগাড়ার পদুয়া বাজার সংলগ্ন আশ্চার্য্য ডাক্তার ভবনের পাশের পুকুরে গতকাল ১ অক্টোবর দুপুর ১টায় পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির স্থানীয় মো. সোহেলের পুত্র আবদুল মজিদ মো. ছাহিল (৫)।
শিশুটি খেলা করার সময় অসাবধানবশতঃ পুকুরে পড়ে যায়। বিভিন্নস্থানে খোঁজ করে না পাওয়ায় পুকুরে পায়ের সেন্ডেল ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
