চট্টগ্রাম: লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলযোগে নার্সারিতে যাওয়ার সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম ঘটনাস্থলে নিহত হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল আবছার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বাস নিয়ে চালক পালিয়ে গেছে।


