রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিকাল ৫ টায় কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যলয়ে আলোচনা বৈঠকে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, মহেশখালী-কুতুবদিয়া’র মাননীয় সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
