বাঁশখালী দক্ষিণে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী দক্ষিণের সরল ছমিউদ্দীন তালুকদার জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাহফিলে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী। প্রধান ‍অতিথির বক্তব্যে তিনি বলেন
অসত্য ও অন্যায়ের নিকট মাথা নত না করাই কারবালা ট্রাজেডির মূল প্রতিপাদ্য। ইসলামের ইতিহাস হযরত ইমাম হোসাইন (রা.) মহানায়ক হিসেবে কিয়ামত অবধি অধিষ্ঠিত থাকবেন। আর পাপিষ্ঠ এজিদ ইসলামী ইতিহাসের এক ঘৃণ্য খলনায়ক।
মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী এবং মাওলানা মঈনুদ্দীন আল-কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছমিউদ্দীন তালুকদার জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আবু তাহের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম তালুকদার ফরহাদ, সরল ইউনিয়নের সভাপতি মাওলানা ছাদেকুর রহমান আল-কাদেরী, ছাত্রনেতা আকরামুল হক ফরমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হোছাইন আহমদ আল-কাদেরী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুস শুক্কুর, খতিব মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।