পটিয়ায় সাবেক মন্ত্রী নুরুল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ।

গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ জেলা আ. লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিজিএমইএ সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আ. লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছিরের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ কবর জেয়ারত করেছেন এবং পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের হাদু চৌধুরী জামে মসজিদের পাশে সাবেক এই মন্ত্রীর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির ছাড়াও উপস্থিত ছিলেন রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মোজাহেরুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুল আলম, মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, শামসেদ হিরু, আমিনুল ইসলাম লিটন, তালুকদার নাজিম, নাছির উদ্দীন বাদশা, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন মেম্বার, ইমতিয়াজ সোহেল, আবদুল কাদের, মিজানুর রহমান, আনিসুর রহমান আমিন, সাজ্জাদ হোসেন, মো. বেলাল।
কবর জেয়ারত শেষে দক্ষিণ জেলা আ. লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলামের মতো মানুষ বর্তমান সমাজে বিরল। তিনি দলকে সংগঠিত করেই দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেছিলেন।