পটিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  সম্পন্ন

গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে পটিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  সম্পন্ন হয়েছে। খেলায় পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে বিনিনিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোলরক্ষক আবির।
বঙ্গমাতা গোল্ডকাপে নাইখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে বেলমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত সুমা সর্দ্দার। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয় সভাপতি আলহাজ লোকমান হাকিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজিমুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়াারম্যান মাজেদা বেগম শিরু, শিক্ষক নেতা স্বপন নাথ, আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, আমিনুল ইসলাম টিপু, মুজিবুল হক চৌধুরী নবাব, পুলক চৌধুরী, নাছির উদ্দিন, বাদশা মিয়া, এড. বেলাল উদ্দিন, নুর আলম সিদ্দিকী, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান। বিজ্ঞপ্তি