গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা সংগঠনের সভানেত্রী, সাবেক এমপি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার পরিচালনায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের সম্ভাব্য ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিটি উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়কে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা এবং সংসদীয় আসনে প্রতিটি ভোট কেন্দ্রের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কমিটি গঠনে প্রবীণ ও নবীনের সমন্বয়ে ত্যাগী, পরীক্ষিত ও গ্রহণযোগ্য কর্মীদের নিয়ে কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়। কোনভাবেই যাতে কমিটিতে বিএনপি, জামাত ঘরানার কেউ যেন অন্তর্ভুক্ত না হয় সেদিকে নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়। সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সকলকে আন্তরিক এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের দশ বছরের বহুমুখী সাফল্য গণমানুষের কাছে সুষ্ঠু ও সঠিকভাবে প্রচার করার জন্য মহিলা আওয়ামী লীগ নেত্রীদের আহ্বান জানান। সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা ছাড়া কোন উপায় নেই। স্বাীধনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য জেলা,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সকল মহিলা নেতাকর্মীকে বর্তমান সরকারের নারী উন্নয়ন সহ যাবতীয় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মানুষের মন জয় করার আহ্বান জানান। সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বিজয়ী করার জন্য একযোগে কাজ করার অনুরোধ জানান।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিদা আকতার জাহান, দীপিকা বড়ুয়া,সহ সভাপতি কল্পনা লালা, রেহেনা ফেরদৌস চৌধুরী, নুর নাহার জালাল, যুগ্ম সম্পাদক অ্যাড. পাপড়ি সুলতানা, কাজী শারমিন সুমী, ববিতা বড়ুয়া, নুরমীন আকতার, অ্যাড নিলুফার জাহান, সঞ্চিতা বড়ুয়া, আনজুম আমিন শাম্মী, অধ্যাপিকা ফাহমিদা বিনতে আজীজ, রওশন আরা রুশ্মী, তামান্না সুলতানা,জীবন আরা বেগম, অ্যাড. চুমকি চৌধুরী হানিফ, জেসমিন আকতার, জান্নাতুল ফেরদৌস, নিলুফার জাহান বেবী, শাহীন আকতার, রওশন আকতার হেলেন, হাসিনা মমতাজ, সায়মা আকতার রুনা, রেবেকা সুলতানা মনি, লুৎফুন্নেসা লুৎফা শাহিনা আকতার, শাহনাজ বেগম, অ্যাড. শরীফা নার্গিস কণা, জাহানারা সিদ্দিকী, নাসরিন সুলতানা রাজু, জেসমিন জব্বার, শাহিন আক্তার, রেহেনা কাজমী, নুরুন্নাহার করিম, বিবি জয়নব প্রমুখ।
