গ্যালেরিয়ার সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন

চট্টগ্রাম: চট্টগ্রামের আধুনিক হসপিটালিটি ও লাইফস্টাইল ডেস্টিনেশন গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোমের সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি গ্যালেরিয়া প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

গ্যালেরিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। অন্যদিকে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মানজুমা মজুমদার।

চুক্তির আওতায় এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন গ্যালেরিয়া প্রাঙ্গণে বিভিন্ন করপোরেট, সামাজিক ও ব্যক্তিগত আয়োজনের পাশাপাশি মেলা, এক্সপো এবং অন্যান্য অনুমোদিত অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করবে।

এদিকে অ্যামেজিং চট্টগ্রাম উদ্যোগের অংশ হিসেবে গ্যালেরিয়ায় জনপ্রিয় ব্যান্ড সোলসের লাইভ মিউজিক্যাল পারফরম্যান্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত থাকবে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন। এর মাধ্যমে চট্টগ্রামের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরির প্রত্যাশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, চট্টগ্রামের ফয়’স লেক রোড সংলগ্ন এলাকায় অবস্থিত গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম একটি আধুনিক হসপিটালিটি ও লাইফস্টাইল ডেস্টিনেশন। ১৮ তলাবিশিষ্ট এ স্থাপনায় রয়েছে আবাসন সুবিধা, ইভেন্ট ও ব্যাংকুয়েট হল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম ও কফি লাউঞ্জসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

এই চুক্তির মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট, অনুষ্ঠান আয়োজন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।