খুলশীতে ফুটপাতের ৫০টি দোকান উচ্ছেদ করে চসিকের অভিযানে

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বুধবার (১১ নভেম্বর) এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্হাপনা এবং নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। একইসাথে ফুটপাতের ওপর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৭ জনের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও খুলশী থানা পুলিশ সহায়তা করেন।